× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে থাকার সময়ই পাচ্ছেন না শোয়েব-সানিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৮:০১ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২৩:৫১ পিএম

একসঙ্গে থাকার সময়ই পাচ্ছেন না শোয়েব-সানিয়া

ভারত-পাকিস্তান বৈরিতা ভুলে এক হয়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। তবে লম্বা সময় ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না এই তারকা দম্পতিকে। বাতাসে গুঞ্জন- সম্পর্কটা আর আগের মতো নেই দুজনের। যেকোনো সময় সম্পর্কচ্ছেদের খবর শোনা যেতে পারে। তাদের মতোই নাকি ভারত-পাকিস্তানের বর্তমান অবস্থা।

আরও পড়ুন : সুপার কাপের পর কিংস কাপও হাতছাড়া রোনালদোর

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়ছে ক্রমশ। সেই উত্তেজনা থামিয়ে পাক-ভারত সম্পর্ক ঠিক করতে ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া ভূমিকা রাখতে পারেন কি না- সেটিই জিজ্ঞাসা করা হয়েছিল শোয়েবের কাছে। জবাবে শোয়েব জানিয়েছেন, একসঙ্গে থাকারই সময় পাচ্ছেন না তারা।

পরে ফাটল ধরা ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে শোয়েব বলেন, ‘খেলা আমাদের এক হতে শেখায়। তাই সুযোগ পেলেই আমাদের একে অপরের দেশে গিয়ে খেলা উচিত। আমরা পড়শি। এতে আমাদের দুদেশেরই ভালো হবে। এখনও আইসিসি প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা সব থেকে বেশি। আমরা একে অপরের দেশে গিয়ে খেললে দুদেশের সম্পর্কও অনেক ভালো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা