প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ০১:৪৬ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ০১:৪৯ এএম
১২০ মিনিট লড়াই করেও ব্রাইটন বাধা ডিঙাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। টাইব্রেকারে এসেছে ফল। টানা ছয় শট পর ভুল করেন ব্রাইটনের সলি মার্শ। সপ্তম শট জালে জড়িয়ে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন ভিক্তর লিন্ডেলফ।
আরও পড়ুন : মেসির হ্যাটট্রিক পুরস্কার
৭-৬ গোলের রুদ্ধশ্বাস পেনাল্টি শট জয়ে এফএ কাপের ফাইনালে পা রাখে টেন হাগের ইউনাইটেড। সেই সঙ্গে নিশ্চিত হয় ম্যানচেস্টার ডার্বির।
আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে শিরোপার জন্য লড়বে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
কষ্টার্জিত জয়ে ১৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ম্যানচেস্টার ডার্বি নিশ্চিত হওয়ায় বেশ রোমাঞ্চিত টেন হাগ। ফাইনালে মাঠে নামার আগে গার্দিওলার সিটিকে দিয়ে রেখেছেন হুঙ্কার।