× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির হ্যাটট্রিক পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ০১:১৫ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ০১:১৮ এএম

মেসির হ্যাটট্রিক পুরস্কার

লিওনেল মেসি ফের হ্যাটট্রিক হাঁকালেন। তবে সেটা মাঠের লড়াইয়ে নয়। মাঠের বাইরে। হ্যাটট্রিকটা ফুটবল জাদুকর করলেন পুরস্কারপ্রাপ্তিতে। মাঠের পারফরম্যান্সের জন্য আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টার পেলেন তিনটি অ্যাওয়ার্ড। তাও আবার একসঙ্গে।

আরও পড়ুন : শিরোপার পথে এগিয়ে থেকেও আক্ষেপ জাভির

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছে লিওনেল মেসি ও তার দল। ফুটবল মাঠের আরও দারুণ সব সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার উঠেছে মেসির হাতে। মেসির ঘরের শোকেসে জায়গা করে নিল আরও তিনটি ট্রফি।

ফুটবল মাঠে অসাধারণ অবদান রাখার জন্য আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে পুরস্কার তিনটি দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ফেডারেশন (আইএফএফএইচএস)। কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের সোনার ট্রফির অভাব ঘুচেছে আকাশি নীল-সাদা শিবিরের। শুধু বিশ্ব জয়ই করেননি মেসি, টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও নিজেদের করে নিয়েছেন।

পিএসজির জার্সিতে ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটিয়েছেন। নিজে গোল করেছেন। সতীর্থদের গোলেও করেছেন অ্যাসিস্ট। সেই সুবাদেই মেসির ট্রফি-কেসে উঠল আরও তিনটি স্মারক।

আইএফএফএইচএসের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেসি পেয়েছেন সেরা প্লেয়ার, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার। নিজের পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে যারপরনাই খুশি মেসি।

ইনস্টাগ্রাম পোস্টে উচ্ছ্বসিত মেসি লিখেছেন, ‘২০২২ সালের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ফেডারেশনের (আইএফএফএইচএস) পুরস্কার তিনটি পেয়ে আমি সম্মানিতবোধ করছি। কৃতজ্ঞতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা