× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপার পথে এগিয়ে থেকেও আক্ষেপ জাভির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ০০:৪৮ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ০১:০০ এএম

 শিরোপার পথে এগিয়ে থেকেও আক্ষেপ জাভির

তিন ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। তাতে লা লিগা শিরোপা জয়ের পথে আরেক পা বাড়িয়েছে জাভি হার্নান্দেজের দল। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে আতলেতিকোকে ১–০ গোলে হারিয়েছে বার্সা। তাতে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। পরের অবস্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬০। এ জয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বার্সা। যদিও সুযোগ থাকার পরও ব্যবধান না বাড়ায় ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন জাভি।

আরও পড়ুন : মে'তে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ' এ' দল

এদিন টানা ৬ লিগ ম্যাচ জয়ের স্মৃতি নিয়ে ক্যাম্প ন্যুতে মাঠে নেমেছিল আতলেতিকো। অন্যদিকে সবশেষ তিন ম্যাচে জয়হীন বার্সা। মাঠে নেমেই বার্সাকে চেপে ধরে দিয়েগো সিমিওনের আতলেতিকো। পরে সেই চাপ সামলে প্রথমার্ধের শেষ ভাগে ঘুরে দাঁড়ায় বার্সা। আদায় করে নেয় গোল। শেষ পর্যন্ত এই গোলটিই গড়ে দিয়েছে পার্থক্য। ম্যাচের ৪৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল জালে পাঠান ফেরান তরেস। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে জাভির দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বার্সা। ৫১ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়াতে পারত কাতালান ক্লাবটি। গোল না পেলেও একের পর এক আক্রমণে আতলেতিকোকে বেশ চাপের মুখে রাখে বার্সা। স্বাগতিকদের কয়েকটি দারুণ আক্রমণে অল্পের জন্য বেঁচে যায় অতিথিরা। ৭২ মিনিটে গোল লাইনের কাছাকাছি জায়গা থেকে গোল আদায় করতে পারেননি লেভা। বার্সার ধারাবাহিক আক্রমণে রক্ষণে বাড়তি নজর দেয় আতলেতিকো। তাতে সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোল করতে পারেনি বার্সা। যার জন্য ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন জাভিও।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘এখনও কেউ চ্যাম্পিয়ন বলে মনে করে না, যদি কেউ করে, আমরা তাদের বলব যে কিছুই করা হয়নি এখনও। যদি আমরা হেরে যেতাম, তারা আট পয়েন্ট পিছিয়ে ছিল; কাজেই এই জয় খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের বাইরে, আমরা খুব ভালো খেলেছি। দুটি ড্রয়ের পর জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটি শিরোপার পথে আরও একটি ধাপ। যদিও আমি ব্যবধান ২-০ করার সুযোগ নষ্টে কষ্ট পেয়েছি। রাফা, রবার্ট, পেনাল্টি স্পটে গাভির একজন। শেষ পর্যন্ত আপনি এমন একটি খেলায় কষ্ট পাবেন, যেটি আপনি একাধিক গোলে জেতার প্রাপ্য ছিলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা