× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মে'তে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ' এ' দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ২৩:২২ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ২৩:২৪ পিএম

মে'তে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ' এ' দল

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ক্যারিবিয়ান দলটি ঢাকায় পা রাখবে আগামী মে মাসে। সফরে স্বাগতিক লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে চার দিনের তিনটি টেস্ট খেলবে অতিথি দলটি।

আরও পড়ুন : সিঙ্গাপুরে পা রেখেছেন নারী ফুটবলাররা

উইন্ডিজ দলটি বাংলাদেশে আসবে ১১ মে। সফরের সব ম্যাচই তারা খেলবে সিলেটে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

১৬-১৯ মে প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই টেস্টের ভেন্যু সিলেট। ২৩-২৬ মে দ্বিতীয় টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ২ (আউটার) এ।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ মে-২ জুন। এ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শেষে উইন্ডিজ এ দল বাংলাদেশ ছাড়বে ৩ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা