× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে এফএ কাপের ফাইনালে ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:২৮ পিএম

পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে এফএ কাপের ফাইনালে ম্যানইউ

এফএ কাপের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে সেমিফাইনালে ৭-৬ গোলে জিতেছেন কোচ এরিক টেন হাগের শিষ্যরা।

আরও পড়ুন : তিন ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনা

টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এবারই প্রথম এফএ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হবে দুই নগর প্রতিদ্বন্দ্বীর।

আগামী ৩ জুন ম্যানসিটির বিপক্ষে জিভে জল এনে দেওয়ার মতো এফএ কাপের ফাইনাল খেলতে নামবে ম্যানইউ।

এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো কোনো ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল ম্যানইউ। গত ফেব্রুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড শিবির জিতেছে কারাবাও কাপ।

মাঠের লড়াইয়ে কিছুতেই ছাড় দিচ্ছিল না ব্রাইটন। যে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড শত্রুপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারছিল না।

নির্ধারিত সময় শেষে খেলা থেকে যায় গোলশূন্য। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। অতিরিক্ত সময়ে আসেনি কোনো গোল। শেষমেশ পেনাল্টি শুটআউটে রেড ডেভিলরা জেতে ফাইনালের টিকিট।

দুই দল ১২টি পেনাল্টিতেই সফল হয়। কিন্তু সপ্তম পেনাল্টি শট সলি মার্চ গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। শেষে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফের পেনাল্টি জালে আশ্রয় নিলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা