× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১০:৪০ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৩০ পিএম

তিন ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনা

তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। শুধু ম্যাচই জেতেনি, লা লিগায় ১১ পয়েন্টের লিডও পুনরুদ্ধার করল শীর্ষে থাকা বার্সেলোনা।

আরও পড়ুন : পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ শেষে এফএ কাপের ফাইনালে ম্যানইউ

নিজেদের মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বেশ কষ্ট করেই ১-০ গোলে জিতলেন কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। প্রথমার্ধ শেষের এক মিনিট আগে বার্সাকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন ফেরান তোরেস।

ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত চমৎকার আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। কিন্তু গোল পেয়েছে মাত্র ১টি। শেষ দিকে প্রচণ্ড চাপ সৃষ্টি করে খেলেছে মাদ্রিদের ক্লাবটি। সেসব সামলে লড়াইয়ে টিকে ছিল বার্সেলোনা। জয়ের রাস্তা ঠিকই বের করে নিয়েছে তারা। শিরোপা জয়ের দৌড়ে নিজেদের সেরা হওয়ার সম্ভাবনা আরও একটু বাড়িয়ে নিল কাতালানরা।

অথচ দুরন্ত ফর্মে ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। জয় পেয়েছে তারা টানা ছয় ম্যাচ। কিন্তু বিপরীতে খারাপ সময় গেছে বার্সেলোনার। গত তিন ম্যাচে তো গোলই করতে পারেনি কাতালানরা। এল ক্লাসিকোয় ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লা লিগায় দুই ম্যাচ কেটেছে গোলশূন্য ড্রয়ে।

ন্যু ক্যাম্পে এখন পর্যন্ত কোচ হিসেবে জয়ের দেখা পাননি ডিয়েগো সিমিওনে। এবারও সেই অপূর্ণতা দূর করার মিশনে নেমে লাভ হলো না। ধরা দিল না সাফল্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা