প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২১:৪৪ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২১:৫০ পিএম
চেলসির বিপক্ষে জয়ের রাতে দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ডেভিড আলাবাকে মাঠে পাবে না দলটি। মাংসপেশির চোটের কারণে মার্চের পর আবারও মাঠের বাইরে যেতে হলো অস্ট্রিয়ান এই ডিফেন্ডারকে।
আরও পড়ুন : লিটনের অভিষেক ম্যাচে দর্শক মুস্তাফিজ
ইনজুরির কারণে কোপা দেল রে’র ফাইনালে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর আগে অবশ্য চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় লা লিগায় অন্তত চার ম্যাচে মাঠের বাইরে থাকবেন।
আলাবার ইনজুরিতে রিয়ালের একাদশে জায়গা মিলতে পারে জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের। আগামী ১০ মে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে ১৮ মে।