প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২০:৫৬ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২১:৪৯ পিএম
অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে। বেশ কয়েকটি ম্যাচে বেঞ্চে বসেই সময় কাটানোর পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ আইপিএলে অভিষেক হয়েছে লিটন দাসের।
আরও পড়ুন : রোনালদোকে বরখাস্তের দাবি
বাংলাদেশের তারকা এ ওপেনার কেকেআরের একাদশে জায়গা পেলেও দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা হয়েছে। তবে ম্যাচ হচ্ছে ২০ ওভারেই। টস জিতে বোলিং বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে শাহরুখ খানের দল। কলকাতার জার্সিতে উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন লিটন।
মুস্তাফিজের সঙ্গে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন পোরেল। কলকাতার একাদশে বদল এসেছে চারটি। এই সুযোগে আইপিএলে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলছেন লিটন।