× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছদ্মবেশ নিয়েও এড়াতে পারলেন না মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম

ছদ্মবেশ নিয়েও এড়াতে পারলেন না মেসি

লিওনেল মেসি যেখানে ভক্ত-সমর্থকদের লাইন পড়বে সেখানে, এটা স্বাভাবিক। কয়েক দিন আগে রেস্তোরাঁয় খেতে গিয়ে আটকা পড়ে গেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী। তাই এবার বুদ্ধি করে ছদ্মবেশের চেষ্টা করেছিলেন। মাথায় ক্যাপ ও কালো কোর্টে ঢেকে রেখেছিলেন। কিন্তু বিধিবাম। মেসিকে চিনে ফেলেছিল ভক্তরা।

ঘটনা দুই দিন আগের। ছেলে মাতেও ও সাবেক বার্সা সতীর্থ সেস ফ্যাব্রেগাসকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেসি। লিগ ওয়ানে লঁসের বিপক্ষে জয়ের পর পাওয়া বিশ্রামের সুযোগে মেসি ঘুরে এসেছেন প্যারিসে অবস্থিত ইউরো ডিজনিতে। মেসির সঙ্গে মাতিও থাকলেও ছিল না তার বাকি দুই সন্তান ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কিছুটা আড়ালে থাকতেই হয়তো পুরো পরিবার নিয়ে যাননি মেসি। কিন্তু পারেননি।

আরও পড়ুন: অগ্নিমূর্তি রিয়ালের সামনে নড়বড়ে চেলসি

কালো জ্যাকেট আর ক্যাপে মোড়ানো মাথায় মেসির সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছদ্মবেশ নেওয়া মেসিকে চিনে নেওয়া এক খুদে ভক্ত তার কাছে সেলফির আবদার করছে। মেসিও প্রথমে চমকে যান। পরে ভক্তদের আবদার মেটান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা