× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলের সূচি এগোতে চাইলেও আছে যদি-কিন্তু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৬:৩৪ পিএম

ডিপিএলের সূচি এগোতে চাইলেও আছে যদি-কিন্তু

নাভিশ্বাস ওঠা গরমে ডিপিএল খেলেছেন ক্রিকেটাররা। অতিরিক্ত গরমে খেলা নিয়ে ক্রিকেটাররা বারবার অভিযোগও তুলেছেন বলে দাবি করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিসিবিকে আনুষ্ঠানিক অভিযোগ দেননি। বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন। গতকাল সুজনের ওই বক্তব্যের সূত্র ধরে বিসিবি সভাপতি বলেন, ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটার ছাড়া খেললে সময় পরিবর্তনে রাজি। তবে সূচি পরিবর্তন কঠিন- সেটাও স্পষ্ট করেছেন।

আরও পড়ুন : বিশ্বকাপের আসর বসছে আর্জেন্টিনায়

গতকাল বিসিবি সভাপতি বলেন, ‘আসলে এই গরম একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে।’ মাথায় রাখলেও খুব বেশিকিছু করার নেই- সেটাও উল্লেখ করেন, ‘এটা মাথায় থাকলে যে খুব বেশিকিছু একটা করা যাবে, আমার মনে হয় না। যে ক্যালেন্ডার আর সময় তাতে খুবই কঠিন।’

বিসিবির সীমাবদ্ধতার পাশাপাশি ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না- সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। কারণ ডিপিএলের সূচি এগিয়ে আনলে ক্লাবগুলোর জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া নিয়ে থাকবে শঙ্কা। পাপন বলেন, ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আমাদের মেনে নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই ডিপিএল খেলতে হবে। ওদের থাকতেই হবে- এমন চিন্তা থেকে বের হয়ে না এলে সূচি সরানো যাবে না।’

তীব্র গরমের মধ্যে গতকাল শেষ হয়েছে ডিপিএলের লিগ পর্ব। আজ সিসিডিএমের বৈঠকের পর জানা গেছে ১ মে থেকে শুরু হবে সুপার লিগ। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পরপরই সুপার লিগ শুরু করবে সিসিডিএম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা