× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবনমনের ঝুঁকিতে অগ্রণী-শাইনপুকুর

ডিপিএলের সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৯:২৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২০:০৮ পিএম

হাবিবুর রহমান, ১০১ রান, গাজী গ্রুপ ক্রিকেটার্স

হাবিবুর রহমান, ১০১ রান, গাজী গ্রুপ ক্রিকেটার্স

এগিয়ে যাওয়ার পথ কঠিন ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ রাউন্ডে শাইনপুকুরকে হারিয়ে ডিপিএলের সুপার লিগের টিকিট কেটেছে দলটি। শাইনপুকুরকে ১৫৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে তারা। অন্য ম্যাচে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে মোহামেডানের জিতেছে ৫ উইকেটে। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়াইয়ে শেষ হাসি হেসেছে রূপগঞ্জের দলটি। তারা জয় পেয়েছে ৫৬ রানে।

আরও পড়ুন - সিকান্দার রাজা : হার না মানা এক যোদ্ধা

ফতুল্লায় ঢাকা লিওপার্ডসের বিপক্ষে প্রথমবারের মতো মোহামেডান একাদশে সুযোগ মেলে মোহাম্মদ আশরাফুলের। ৩৬ বলে ২৭ রান আসে তার ব্যাটে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহিদুল ইসলাম অঙ্কন এই ম্যাচে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তিনি করেন ৯৬ রান। এ ছাড়াও ৫৮ রান আসে ইমরুল কায়েসের ব্যাটে। তাদের ব্যাটে ভর করে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় মোহামেডান। এর আগে ঢাকা লিওপার্ডস ৯ উইকেটে তোলে ২২৮ রান।

মিরপুরে আলাউদ্দিন বাবুর ৮১ ও অঙ্কিত বাউনির ৬৪ রানে ভর করে ৩০৭ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। ব্রাদার্স ইউনিয়নের হয়ে মানিক খান ৫০ রানে নেন ৫ উইকেট। জবাবে ২৫১ রানে থামে ব্রাদার্সের ইনিংস। আনিসুল ইসলাম ৫২ ও আরাফাত সানি জুনিয়রের ব্যাটে আসে ৫১ রান। রূপগঞ্জের হয়ে দুইটি করে উইকেট নেন নাঈম হাসান, নাসুম আহমেদ ও সানজামুল ইসলাম।

বিকেএসপিতে সুপার লিগ নিশ্চিতের ম্যাচে হাবিবুর রহমান সোহানের ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৩৩ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাবিবুর রহমান ৬৬ বলে করেন ১০১ রান। হাবিবুর ছাড়াও মেহরব হাসানের ব্যাটে আসে ৪৮ রান। শাইনপুকুরের সেরা বোলার ছিলেন মাসুম খান টুটুল। ৫৮ রানে তিন উইকেট নেন তিনি। শাইনপুকুর অবশ্য গাজী গ্রুপের সামনে দাঁড়াতেই পারেনি। তাহজীবুলের ৬৯ ও অমিত হাসানের ৪০ রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি কেউ। তাতেই ১৭৭ রানে অলআউট হয় দলটি। শাইনপুকুর হারে ১৫৬ রানে বড় ব্যবধানে।

গতকালের তিন ম্যাচ দিয়ে শেষ হয়ে ডিপিএলের লিগ পর্বের খেলা। শিরোপার লড়াইয়ে এবার নামবে ছয় দল। সুপার লিগ নিশ্চিত করা দলগুলো হলো, আবাহনী, শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ। অন্যদিকে অবনমন এড়াতে মাঠে নামবে অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ও ঢাকা লিওপার্ডস। আগামী ৩০ এপ্রিল অথবা ১ মে শুরু হবে সুপার লিগ। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। আজ সিসিডিএমের বৈঠকে চূড়ান্ত হবে সুপার লিগ শুরুর দিনক্ষণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা