× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ার্নের ড্রয়ে চটেছেন টুখেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২৩:৪৩ পিএম

বায়ার্নের ড্রয়ে চটেছেন টুখেল

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনও শুকায়নি বায়ার্নের। দুর্বলতা ঢাকতে নিজেদের মাঠে এর মোক্ষম জবাব দেওয়ার কথা জানিয়েছিলেন দলটির কোচ টমাস টুখেল। সেই বুলি টিকল না এক ম্যাচও।

আরও পড়ুন : গাঙ্গুলি-কোহলিকাণ্ড

বুন্দেসলিগায় নিজেদের মাঠে টেবিলের ১৩ নম্বরে থাকা হফেনহেইমের বিপক্ষে খেলতে নেমে ১-১ গোলে হোঁচট খেয়েছে শীর্ষে থাকা বায়ার্ন। তাতে লিগ শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেয়েছে টুখেলের দল। চোখ রাঙাচ্ছে ২ পয়েন্ট দূরে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ফুটবলারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন টুখেল।

ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে ১৭ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। কোমানের বাড়ানো বল জালে জড়ান বেঞ্জামিন পাভার্ড। এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরেও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। কেবল গোল পাচ্ছিল না। সুযোগের খোঁজে ছিল হফেনহেইমও। ম্যাচের ৭১ মিনিটে দলকে সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিক। এর ২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছিল ফরাসি তারকা পাভার্ড। কিন্তু সেই গোলে বাদ সাধে ভিএআর। এরপর চেষ্টা চালিয়েও আর গোল না হলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয় টুখেল শিষ্যদের।

ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন টুখেল, ‘আমি ভেবেছিলাম আমরা প্রস্তুত এবং রাগের সঙ্গে খেলব। ব্যাপারটা এমন ছিল না, ফুটবলাররা খুব ধীর কিংবা আবেগহীন। আমাদের চাকরিচ্যুত হওয়ার বোধের অভাব রয়েছে। আমাদের দ্রুত আরেকটি স্পিরিট দরকার। একটি পর্যায়ে আমরা ৬০ সেকেন্ডে ৬-৭ পাসের মতো ভুল করে ফেলেছিলাম। শক্তি, আত্মা, আত্মবিশ্বাস কম ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা