× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঙ্গুলি-কোহলিকাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২৩:১৭ পিএম

গাঙ্গুলি-কোহলিকাণ্ড

অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেটপাড়ায় কথিত ছিল বিরাট কোহলির সঙ্গে সম্পর্কটা ভালো নয় সাবেক ভারতীয় বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলির। দেখা হলেও কেউ কারও সঙ্গে কথা বলেন না। সেই কথিত কথায় এবার সত্য বলে প্রমাণিত হয়েছে আরসিবি-দিল্লি ম্যাচে। ম্যাচ শেষে একে অন্যের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি দুই তারকা।

১৫ এপ্রিল সৌরভ গাঙ্গুলির দিল্লিকে ২৩ রানে হারায় কোহলিদের বেঙ্গালুরু। ম্যাচ শেষে দেখা যায় দুদলের খেলোয়াড় ও কোচিং প্যানেলের সদস্যরা পরস্পরের সঙ্গে সৌজন্য হাত মেলাচ্ছেন। কিন্তু যখন কোহলি ও গাঙ্গুলি হাত মেলানোর সময় আসে একে অপরকে এড়িয়ে যান। হাত মেলানোপর্বে ফাফ ডু প্লেসির পেছনেই ছিলেন কোহলি। গাঙ্গুলি যখন প্লেসির সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন কোহলি গাঙ্গুলির সামনে থাকা পন্টিংয়ের সঙ্গে কথা বলছিলেন। এরপর গাঙ্গুলি কোহলিকে টপকে তার পেছনে থাকা অন্যদের সঙ্গে হাত মেলাতে থাকেন। গাঙ্গুলি-কোহলি কেউই কারও সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা