× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিঃস্ব হাকিমির কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৭:০০ পিএম

নিঃস্ব হাকিমির কাণ্ড

ঘটনা শুরু চলতি বছরের মার্চের শুরুর দিকে। আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক নারী। সেই মামলা এখনও চলছে। কিন্তু হাকিমির স্ত্রী হিবা আবুক মার্চ মাসেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

আদালতে হাকিমি ও হিবার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি চলমান রয়েছে। যৌন নির্যাতন ও তালাকের ঘটনার পর হাকিমির অর্থসম্পদে ভাগ চান হিবা। অর্ধেক সম্পত্তিও দাবি করেছেন। কিন্তু সেই দাবি ওঠানোর পরে জানা যায়, হাকিমির নামে নেই কোনো সম্পত্তি।

আরও পড়ুন - অপেক্ষা বাড়ল লিটনের, অভিষেক শচীন পুত্রের

হাকিমি নাকি ‘নিঃস্ব’! সব সম্পত্তির মালিক তার মা। জানা যায়, ২৪ বর্ষী হাকিমির নিজের নামে কোনো সম্পত্তি নেই। পিএসজি থেকে প্রাপ্ত বেতনও যাচ্ছে মায়ের অ্যাকাউন্টেই। বাড়ি-গাড়ি থেকে শুরু করে হাকিমির ৮০ শতাংশ সম্পত্তিই তার মায়ের নামে।

হাকিমির মালিকানাধীন সব সম্পত্তি ও অর্থের অর্ধেক চেয়েছিলেন তার স্ত্রী। বিচ্ছেদের পর হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু সম্পত্তি হাকিমির মায়ের নামে হওয়াতে তা আর এখনই হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা