× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষা বাড়ল লিটনের, অভিষেক শচীন পুত্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৬:১৮ পিএম

অপেক্ষা বাড়ল লিটনের, অভিষেক শচীন পুত্রের

আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করাবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচেও একাদশে সুযোগ হয়নি বাংলাদেশ ওপেনার লিটন কুমার দাশের। আগের ম্যাচ হারলেও দলটি আস্থা রেখেছে রহমানুল্লাহ গুরবাজের ‍ওপর। এ ছাড়াও দলে কোনো পরিবর্তন আনেনি কলকাতা।

এ ম্যাচে মুম্বাইয়ের হয়ে টস করতে মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব। কলকাতার বিপক্ষে মুম্বাইকে নেতৃত্ব দেবেন তিনি। পেটের পীড়ায় ভুগছেন দলটির নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিষয়টি টস করতে এসে জানিয়েছেন সূর্য। এ ছাড়াও মুম্বাইয়ের জার্সিতে আজ অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। ২৩ বছর বয়সে  আইপিএল অভিষেক হল বাহাতি এ পেসারের। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীসান, নিতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ : ক্যামেরন গ্রিন, ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা,  অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, রিলি মেরেডিথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা