× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টাইন সাম্পাওলি এখন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:২৭ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:৩৫ পিএম

আর্জেন্টাইন সাম্পাওলি এখন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর

সেভিয়ায় সময়টা ভালো যাচ্ছিল না। টানা হারের কারণে চাকরিটাই হারিয়ে ফেলেন। কিন্তু এক মাসও হয়নি। নতুন চাকরি ঠিকই জুগিয়ে ফেলেছেন জর্জ সাম্পাওলি।

আরও পড়ুন : লিটনহীন কলকাতার হার

স্পেন ছেড়েছেন এই আর্জেন্টাইন কোচ। পাড়ি জমিয়েছেন প্রতিবেশী ব্রাজিলে। লিওনেল মেসিদের সাবেক এই ফুটবল গুরু যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে।

এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটির কর্তৃপক্ষ। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোতে কাজ করবেন ৬৩ বছর বয়সি সাম্পাওলি।

২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও লা লিগার ক্লাবটিতে সাম্পাওলি কাজ করেছেন মাত্র পাঁচ মাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা