প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১২:৩৯ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৩:২৬ পিএম
কলকাতায় পা রেখেই সুখবর পেয়েছিলেন লিটন দাস। রিঙ্কু সিংয়ের ছক্কা ঝড়ে রোমাঞ্চকর জয় পেয়েছিল কেকেআর।
আরও পড়ুন : বিবাহবার্ষিকীতে চুপ সানিয়া-শোয়েব!
কিন্তু আইপিএলে নিজেদের পরের ম্যাচেই হারের তেতো স্বাদ হজম করল লিটনহীন কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হার মেনেছে শাহরুখ খানের দল।
শুরুতে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকসের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের পুঁজি গড়ে সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচসেরা হ্যারি ব্রুক খেলেন ৫৫ বলে ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০০ রানের দুরন্ত এক ইনিংস। ক্যাপ্টেন হেইডেন মার্ক রামের ব্যাট থেকে আসে ৫০ রান। ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল।
জবাবে নীতীশ রানা (৭৫) ও রিঙ্কু সিংয়ের (৫৮*) ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানেই গুটিয়ে যায় কলকাতা।