প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২২:৪২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২২:৪৫ পিএম
বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরাব হোসেন অপি। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন অপি নিজেই। বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব-১৪ থেকে ১৯- সবগুলো দলের নির্বাচক হিসেবে কাজ করবেন।
আরও পড়ুন : সৌরভ-রোহিত-হার্দিকের বিরুদ্ধে জুয়ার মামলা
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন মেহেরাব হোসেন অপি। এ ছাড়া দলের সহকারী কোচের দায়িত্ব হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৪ থেকে ১৯ সবগুলো দলের নির্বাচক হিসেবেই কাজ করব।’
মেহেরাব হোসেন অপি ছাড়াও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন আরও চারজন। তারা হলেন হান্নান সরকার, সাজ্জাদ আহমেদ শিপন, হাসিবুল হোসেন শান্ত ও এহসানুল হক সেজান।