× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনভয় গ্রুপ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন সাবিনারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৯:২৭ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম

এনভয় গ্রুপ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন সাবিনারা

সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি। দেরিতে হলেও দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাবিনা খাতুনদের হাতে সেই অর্থ পুরস্কার দিন কয়েক আগে তুলে দিয়েছে। তবে আর্থিক পুরস্কার বাড়িয়ে মেয়েদের ৫১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন - ওয়েন পার্নেল : ইসলামই যার শেষ আশ্রয়

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের জন্য বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামও ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণাটি এসেছিল গত সেপ্টেম্বরে। বিলম্ব হলেও আজ সেই পুরস্কারের চেকও বুঝে পেয়েছেন সাবিনারা। 

বাফুফে ভবনে দেশের চ্যাম্পিয়ন কন্যাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন সালাম মুর্শেদী। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সালাম মুর্শেদীর ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম।

সাফ চ্যাম্পিয়ন দলের ২৩ জন নারী ফুটবলার ও প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার টাকা করে। টিমের অন্য সদস্যরা পেয়েছেন ১ লাখ করে। দলনেতা জাকির হোসেন চৌধুরী ১ লাখ টাকা নেননি। তার টাকা ক্যাপ্টেন সাবিনা খাতুন বুঝে নিয়েছেন। অধিনায়ক সেই টাকা ফুটবলারদের মাঝে সমানভাবে বণ্টন করবেন।

ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে বেজায় খুশি সাবিনা খাতুন, ‘কিছুটা বিলম্ব হলেও ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে ভালোই লাগছে। এতে ভালো কাটবে সবার ঈদ। স্যারকে (সালাম মুর্শেদী) ও এনভয় গ্রুপকে ধন্যবাদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা