× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগ্রাসি ম্যানইউর সামনে ধুঁকতে থাকা সেভিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১২:৩৫ পিএম

আগ্রাসি ম্যানইউর সামনে ধুঁকতে থাকা সেভিয়া

মাঠের ফুটবলে সময়টা দারুণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগের অধীনে গুছিয়ে উঠেছে দল। রেড ডেভিল সমর্থকরা ফিরে পেতে শুরু করেছে পুরোনো সেই জৌলুস। ওল্ড ট্রাফোর্ডে নিত্যই জয়ের গল্প লিখছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন : অ্যাশেজেও ‘বাজবল’ বান্ধব উইকেট চান স্টোকস

ধারাবাহিক ম্যানইউর সামনে এবার সেভিয়া। মাঠের ফুটবলে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ ক্লাবটির। সুদিন ফেরাতে প্রতিপক্ষের ডেরায় হুঙ্কার দিতে চায় দলটি। লিখতে চায় ভিন্ন উপাখ্যান। বৃহস্পতিবার রাত ১টায় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে দল দুটি। একই সময় ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে জুভেন্তাস ও স্পোর্টিং সিপি।

ম্যানইউর কাছে হেরে ইতোমধ্যেই বাদ পড়েছে লা লিগার অন্যতম দল বার্সেলোনা এবং রিয়াল বেতিস। সেই দলটির বিপক্ষে এবার মাঠে নামবে সেভিয়া। এদিকে প্রিমিয়ার লিগে বাজিমাত করে চ্যাম্পিয়নস লিগে ফিরতে চায় টেন হাগের দল। তবে তার আগে ইউরোপা লিগে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চায় তারা। গত ফেব্রুয়ারিতে লিগ কাপের পর দলটি জিততে চায় ইউরোপা লিগ শিরোপা।

এদিকে মাঠের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না সেভিয়ার। লা লিগায় দলটির অবস্থান ১৩ নম্বরে। তবে ফিরতে চায় তারা। লা লিগার দুঃসহ স্মৃতি ইউরোপা লিগে টেনে আনতে চায় না ছয়বার ইউরোপা লিগ জেতা সেভিয়া।

এ ম্যাচে রেড ডেভিলরা মিস করবেন আক্রমণভাগে দারুণ ছন্দে থাকা মার্কাস র‌াশফোর্ডকে। এভারটনের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এ ছাড়া লুক শ, ডেনি ভ্যান ডি বেক, টম হিটন এবং আলেজান্দ্রো গার্নাচোকে পাবে না রেড ডেভিলরা। তবে কাসেমিরো ফেরায় মধ্যমাঠে শক্তি বাড়বে রেড ডেভিলদের।

সেভিয়ার লুকাস ওকাম্পোস সেলতার বিপক্ষে লিগে সাসপেন্ড হওয়ার পর দলে ফিরেছেন, যা শক্তি বাড়াবে। এ ছাড়া রক্ষণ আগলে রাখতে পারেন মার্কোস আকুনা।

ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভাব্য একাদশ : ডি গিয়া; ডালট, ভারানে, এল মার্তিনেজ, ম্যালাসিয়া; কাসেমিরো, ম্যাকটোমিনে, ফার্নান্দেজ; অ্যান্টনি, মার্শাল, স্যাঞ্চো।

সেভিয়ার সম্ভাব্য একাদশ : বোনো; মন্টিয়েল, বাডে, গুডেলজ, আকুনা; ফার্নান্দো, রাকিটিচ; ওকাম্পোস, টরেস, লামেলা; এন-নেসিরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা