× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ চারের অপেক্ষায় ইন্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২৩:২৭ পিএম

 শেষ চারের অপেক্ষায় ইন্তার

একের পর এক চমক দেখিয়েই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। কিন্তু শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে খেই হারিয়েছে ইন্তার মিলানের বিপক্ষে। ম্যাচে কোনো রকম প্রতিরোধ গড়তে পারেনি রজার শ্মিডটের দল। ২-০ গোলে হেরে সেমির রেসে পিছিয়ে পড়েছে বেনফিকা।

আরও পড়ুন - হালান্ডের নতুন কীর্তি

তবে এখনই হার মানতে নারাজ বেনফিকা কোচ শ্মিডট। হুঙ্কার দিয়েছেন ইন্তার মিলানকে তাদের মাঠেই হারানোর। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচটি হবে আগামী ২০ এপ্রিল ইন্তার মিলানের মাঠে।

মঙ্গলবার রাতে দ্য লাজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রথম লিড নেয় ইন্তার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৫১ মিনিটে গোল করেন নিকোলো বেরেল্লা। এরপর চেলসি থেকে ধারে ইন্তার মিলানে খেলা রোমেলু লুকাকু ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। পেনাল্টি থেকে গোল করেন ইনজুরিতে মৌসুমের অর্ধেক মাঠের বাইরে থাকা এই বেলজিয়ান স্ট্রাইকার। 

এই জয়ে ইন্তার মিলান চ্যাম্পিয়নস লিগের শেষ আটের পথে পা বাড়িয়েছে। এখন ঘরের মাঠে বেনফিকাকে রুখে দিতে পারলেই হয়। তবে ম্যাচ হারলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ শ্মিডট। ম্যাচ শেষে বলেন, ‘ঘরে ২-০ গোলে পিছিয়ে থাকাটা ভালো নয়, কিন্তু আমরা টাইয়ের হাফটাইমে আছি। অবশ্যই আমরা ম্যাচ জিততেই মিলানে যাব। ম্যাচে আমাদের ভালো মুহূর্ত ছিল। কিন্তু পেনাল্টিতে আমাদের ভাগ্যও খারাপ হয়। আমরা নিজেরাও একটি বা দুটি পেনাল্টি পেতে পারতাম। এটা ফুটবল।’

তিনি আরও বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল। আমার মনে হয় দুই দলেরই সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত আমরা আমাদের সুবিধা গ্রহণ করিনি। তবে আমরা এখনও খেলায় রয়েছি, খেলোয়াড়রা সবকিছু দিয়েছে। আমরা ভালো মুহূর্ত তৈরি করেছিলাম, কিন্তু পেনাল্টি স্পট থেকে দ্বিতীয় গোলটি মেনে নিয়েছিলাম। যদিও এটাই খেলা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা