× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রেমে ধাওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২২:৩৫ পিএম

নতুন প্রেমে ধাওয়ান

দীর্ঘ আট বছর সংসারের পর ২০২১ সালে বিচ্ছেদ হয় শিখর ধাওয়ান-আয়েশা দম্পতির। অতীত ভুলে জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন ধাওয়ান। কদিন আগেই জানিয়েছিলেন নতুন প্রেম ও বিয়ে নিয়ে তার ভাবনার কথা।

এবার জানা গেল নতুন করে প্রেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে, যেখানে নতুন প্রেমের ব্যাপারে কথা বলেছেন ধাওয়ান।

আরও পড়ুন : ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং পজিশনে মুশফিক-তাইজুল

ফাঁস হওয়া ওই ভিডিওতে উল্টোদিকে ঘুরে থাকা এক ব্যক্তির সঙ্গে নতুন প্রেম নিয়ে কথা বলছেন ধাওয়ান, ‘জীবন যখন কঠিন সময়ে যাচ্ছিল, তখনই দিল্লিতে একটা ফার্মহাউসে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়। কোনো মেয়ের সম্পর্কে এই অনুভূতি আগে কখনও হয়নি। যখন দেখছিলাম, দেখেই যাচ্ছিলাম। যখন শুনছিলাম, শুনেই যাচ্ছিলাম। কী সুন্দর দেখতে! প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। দুদিন পরেই আমরা একসঙ্গে একটা ঘরে দেখা করলাম। যখন জানা যায় যে, দুজনের এত মিল, তখন অপেক্ষা করার কী দরকার?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা