× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং পজিশনে মুশফিক-তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২২:১৭ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২২:২০ পিএম

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং পজিশনে মুশফিক-তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটে ছিল রানবন্যা। প্রথম ইনিংসে ১২৬ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেন ৫১। একই ম্যাচে বল হাতে নিজের ঝলক দেখান তাইজুল ইসলাম। দুই ইনিংসে বাঁহাতি স্পিনারের শিকার ছিল ৯ উইকেট। তাতেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা। ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে উঠেছেন মুশফিক। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুলের অবস্থান ২০-এ।

আরও পড়ুন : কোহলি ভক্তের কান্না

মুশফিক এই নিয়ে দ্বিতীয়বারের মতো ১৭ নম্বরে উঠলেন। এর আগে গত বছরের মে মাসে ১৭ নম্বরে উঠেছিলেন। এটাই তার ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই রানের দেখা পাওয়া মুশফিক এগিয়েছেন পাঁচ ধাপ। তার রেটিং পয়েন্ট ৬৭৪। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং এখন মুশফিকের। সর্বোচ্চ ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে আছেন লিটন দাস।

মুশফিকের এগোনোর দিনে সাকিব অবশ্য পিছিয়েছেন এক ধাপ। ব্যাটারদের তালিকায় তার অবস্থান ৩৮ নম্বরে। সাকিবের মতো পিছিয়েছেন ওপেনার তামিম ইকবালও। তিন ধাপ পিছিয়েছেন তিনি। অন্যদিকে ঢাকা টেস্টে তার বোলিং করা নিয়ে তৈরি হয়েছিল সমালোচনা। সেই প্রভাব অবশ্য পড়েনি র‍্যাঙ্কিংয়ে। ম্যাচে দুই উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৬ নম্বরে। সাকিবের মতো একই অবস্থানে আছেন মেহেদি হাসান মিরাজ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে চার ধাপ পিছিয়ে এই অবস্থানে আছেন তিনি। তাদের সঙ্গে ২৬ নম্বরে যৌথভাবে আছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো জানসেন।

বোলারদের তালিকায় সাকিবের পাশাপাশি এগিয়েছেন তাইজুল ইসলাম। তিন ধাপ এগোনো তাইজুলের বর্তমান অবস্থান ২০-এ। এটা তার ক্যারিয়ারের সেরা বোলার র‍্যাঙ্কিং। এর আগে ২০১৮ সালের নভেম্বরে ২১-এ উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার। তিন ধাপ এগোনো তাইজুলের পাশাপাশি উন্নতি করেছেন এবাদত হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ৫ উইকেট নেওয়া এবাদত ১৫ ধাপ এগিয়ে ৬৭ নম্বরে অবস্থান করছেন। এটা তার ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং। এর আগে গত বছরের এপ্রিলে ৭৯ নম্বরে উঠেছিলেন এবাদত।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের পরিবর্তন হলেও ওপরের দিকে আসেনি কোনো পরিবর্তন। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মার্নাস লাবুশেন। বোলারদের তালিকায় শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও নেই কোনো পরিবর্তন। সাকিব আল হাসান ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন অশ্বিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা