× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলি ভক্তের কান্না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২২:০৭ পিএম

কোহলি ভক্তের কান্না

রঙ বদল! মাঠের লড়াইয়ের নিয়মিত ঘটনা। ক্রিকেট ম্যাচে যেটা দেখা যায় বারবার। আইপিএল দিয়ে যাচ্ছে তারই প্রমাণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচে মিলে তেমন কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। ম্যাচের ভাগ্য পেণ্ডুলামের মতো দুলছিল। ম্যাচের পাল্লা কখনও ঝুঁকেছে বিরাট কোহলিদের দিকে, আবার কখনও পাল্লা ভারী হয়েছে লোকেশ রাহুলদের দিকে। 

আরও পড়ুন - ওয়ার্নের শেষকৃত্যে খরচ ১৭ কোটি টাকা

এমন শ্বাসরুদ্ধকর লড়াই শেষে হেরে কেমন লেগেছে কোহলিদের? খেলোয়াড়দের মনের অবস্থা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় কারোর। তারপরও এক ভক্ত উত্তরটা দিয়েছেন ভালোভাবেই বুঝিয়ে। প্রিয় দলের হারের কষ্টে হাউমাউ করে কেঁদে ফেলেন গ্যালারিতে বসা কোহলির এক নারী ভক্ত।

টিভি ক্যামেরায় ধরা পড়ে সেই মন খারাপ করা দৃশ্য! সঙ্গে সেই ভিডিও ক্লিপস আর ছবি ভাইরাল হয়েছে ভার্চুয়াল জগতে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। চেন্নাই সুপার কিংসও বেঙ্গালুরুর সমর্থকের কান্না সেই ভিডিও শেয়ার দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা