× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নের শেষকৃত্যে খরচ ১৭ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২১:৫১ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২১:৫৫ পিএম

ওয়ার্নের শেষকৃত্যে খরচ ১৭ কোটি টাকা

গত বছরের ৪ মার্চ ওপারে পাড়ি জমান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। মৃত্যুর ১৬ দিন পর ২০ মার্চ বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। রাষ্ট্রীয়ভাবে হওয়া ওই শেষকৃত্যে ১৬ লাখ ডলার খরচ করেছে ভিক্টোরিয়া রাজ্য সরকার, যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকা এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য এজ। তথ্য আইনে নানা নথিপত্র ঘেঁটে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

আরও পড়ুন : স্কুটিতে বসে সাকিব, পাশে দাঁড়িয়ে মাশরাফি

গত বছর বিভিন্ন শেষকৃত্য অনুষ্ঠানের জন্য ২৮ লাখ ডলার দিয়েছিল ভিক্টোরিয়া রাজ্য সরকার। ওই বরাদ্দের ৫৭.১৪ শতাংশ খরচ হয়েছে ওয়ার্নের শেষকৃত্যে। খরচের বেশিরভাগই হয়েছে আয়োজনে। মিডিয়া ব্যক্তিত্ব এডি ম্যাকগুয়েরের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাম টিভি আয়োজন করেছিল ওয়ার্নের শেষকৃত্য। তারা পেয়েছে ১০ লাখ ডলার। ম্যাকগুয়ের অবশ্য নিজেই বিষয়টি জানিয়েছেন।

ওয়ার্নের এই শেষকৃত্যে হাজির হয়েছিল প্রায় ৫৫ হাজার মানুষ। এদের মধ্যে ছিলেন সাবেক ক্রিকেটার, বিভিন্ন অঙ্গনের তারকারা। ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের এই খরচকে স্বাভাবিকভাবেই দেখছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ম্যাকগুয়ের। তিনি বলেন, ‘অনেকভাবেই আমাদের এটাকে ভিক্টোরিয়ার শেষকৃত্য বলে মনে হয়েছে। অর্থ সঠিকভাবেই খরচ হয়েছে। আমি ভাবছি অন্য কথা। ওয়ার্ন তার ক্যারিয়ারে নিজের রাজ্যকে কী পরিমাণ রাজস্ব এনে দিয়েছে? সেটা অবশ্যই ১৬ লাখ ডলারের বেশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা