× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুটিতে বসে সাকিব, পাশে দাঁড়িয়ে মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ২১:২৪ পিএম

 স্কুটিতে বসে সাকিব, পাশে দাঁড়িয়ে মাশরাফি

বিসিবি অফিসে হুট করেই এসেছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব-মাশরাফি দুইজনই খেলছেন প্রিমিয়ার লিগে। গতকাল ছিল লিগের দুই রাউন্ডের মধ্যে বিরতি। নিজেদের ছুটির দিনে কাছাকাছি সময়ে বিসিবিতে আসেন। সাকিব নিজের গাড়িতে করে এলেও মাশরাফি হলুদ রঙের একটি স্কুটি নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন - কোর্টনি ওয়ালশের চুক্তি নবায়ন করবে না উইন্ডিজ

বোর্ডে নিজেদের কাজ শেষ করে একসঙ্গে নিচে নেমে আসেন। নিচে নামার পরই মাশরাফির স্কুটির দিকে নজর যায় সাকিবের। মাশরাফির ওই স্কুটিতে উঠে একটু নিজের মতো করে দেখেও নেন। শুধু তাই নয়, তাদের পোশাকের রঙেও দেখা গেছে মিল। সাকিব টি-শার্ট পরে এলেও মাশরাফি এসেছেন পাঞ্জাবি পরে।

সাকিব-মাশরাফিকে হাসিখুশি দেখা গেলেও প্রিমিয়ার লিগে অবশ্য দুইজনের দলের অবস্থা ভিন্ন। সাকিবের মোহামেডানের সুপার লিগ খেলা এখনও সুতোয় ঝুলছে। অপরদিকে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ইতোমধ্যেই নিশ্চিত করেছে সুপার লিগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা