× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান দেম্বেলে : ইসলামের ধ্রুবতারা

শান্ত রিমন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৮:১৮ পিএম

ওসমান দেম্বেলে : ইসলামের ধ্রুবতারা

অনেকের মতো উন্নত জীবনের আশায় তার পরিবারও ফ্রান্সে পাড়ি জমিয়েছিল। এরপর সেখানেই বেড়ে ওঠা। বিশ্ব ফুটবলে নিজেকে পরিচিত করা। যেই পরিচয়ে গর্বিত অংশীদার তার দেশ ফ্রান্স। ভিন্ন শহর থেকে এদেশে এসে যতটা নিয়েছেন, তার বহুগুণ শোধ দিয়েছেন পরবর্তীকালে। দেশকে এনে দিয়েছেন একটি বিশ্বকাপ ট্রফি। এখানে এসে খ্যাতির চূড়ায় উঠেছেন দেম্বেলে। তবে কখনও ভুলে যাননি মায়ের দেশ মৌরিতানিয়াকে। নিজ গ্রামে একটি মসজিদ নির্মাণের অর্থ দান করেছেন তিনি। এ ছাড়া নিজ ধর্মের প্রতি অগাধ আস্থা তার। ইসলাম ধর্মের যেকোনো উৎসবে সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেন না। তবে ধর্মীয় ব্যাপারে বেশ সতর্ক তিনি। জড়াতে চান না কোনো বিতর্কে। ফুটবলে মনোযোগ ধরে রেখে বাকি সময়টাতে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চান নিজের মতো করে।

আরও পড়ুন - আইসিসির মাসসেরা সাকিব আল হাসান

১৯৯৭ সালে জন্ম দেম্বেলের। যৌথভাবে মালি, মৌরিতানিয়া এবং সেনেগালের বাসিন্দা তিনি। ফুটবলে পা রাখেন ২০০৪ সালে ফ্রান্সের ক্লাব ম্যাডেলিন ইভরেক্সে। ক্লাবটির হয়ে খেলেন ২০০৯ সাল পর্যন্ত। সেখান থেকে রেনের জুনিয়র ক্লাব হয়ে সিনিয়র ক্লাবে ঢোকেন ২০১৪ সালে। এরপর নজর কেড়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান। এক মৌসুম পার করার পরই তাকে দলে টানে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। সে বছর পল পগবার সঙ্গে যৌথভাবে ফরাসিদের হয়ে পারিশ্রমিকের রেকর্ড গড়েন তিনি। ১০৫ মিলিয়নে বার্সায় নাম লেখানোর পর খেলতে যান রাশিয়া বিশ্বকাপে। উইঙ্গার হিসেবে নিজের জাত চেনান বিশ্বমঞ্চে। হয়ে ওঠেন তারকা। ফরাসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

ফরাসিদের জার্সিতে ২০১৬ সালে অভিষেক হয় তার। রাশিয়া বিশ্বকাপের পর ২০২০ ইউরো জেতেন তিনি। ফুটবলের বাইরে ধর্মকে প্রাধান্য দেন দেম্বেলে। যার বহিঃপ্রকাশ দেখা গেছে ইসলাম ধর্মের বিভিন্ন উৎসবে। ঈদ কিংবা রমজান মাসে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। এ ছাড়া মায়ের দেশ মৌরিতানিয়ার দক্ষিণাঞ্চল জাকিলি গ্রামে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন দেম্বেলে। 

মূলত মৌরিতানিয়ার মুসলমানরা ধর্মভীরু। দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সাংবিধানিকভাবে দেশটি ইসলামি প্রজাতন্ত্র। সেখানে কিছু অপরাধের জন্য শরিয়া আইনের প্রয়োগ রয়েছে। ধর্মভীরু দেশটিতে একটি মসজিদ নির্মাণের অর্থ দান করলেও সেটি নিয়ে কখনোই কাউকে বলে বেড়াননি দেম্বেলে। এ ছাড়া নানা সময় সাহায্যের হাত বাড়াতে শোনা যায় এই বার্সা তারকাকে। যদিও কখনোই সেসব নিয়ে কথা বলেননি ২৫ বছর বয়সি এই তারকা। 

২০২১ সালে ইসলাম শরিয়া আইন মতে মরক্কোর রিমা এডবাউচেকে বিয়ে করেন দেম্বেলে। ফুটবলের বাইরে স্ত্রীকে নিয়ে ভালোই কাটছে তার সময়। তবে মাঠের ফুটবলে বরাবরই দেম্বেলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোট। ২০১৭ সালে বার্সায় নাম লেখানোর পর থেকেই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন মোটে ১২০ ম্যাচ। যেখানে তার গোলসংখ্যা ২৪টি। বলা হয়ে থাকে বার্সার ইতিহাসের অন্যতম ‘লস প্রজেক্ট’ দেম্বেলে। যার জেরে গত দুই মৌসুমেই তাকে বিক্রির জন্য মরিয়া হয়ে ক্লাব খুঁজেছে বার্সা। সেখানেও কোনো ফল আসেনি। পরে বাধ্য হয়ে তাকে রেখে দেয় বার্সা। নতুন চুক্তিতে আগামী ২০২৪ সাল পর্যন্ত বার্সাকে সার্ভিস দেবেন তিনি। তবে দলবদল এলেই বার্সার বিক্রির তালিকায় প্রধান নাম হন তিনি।

ইসলাম ধর্মের অনুসারী দেম্বেলে কঠোর ধর্মীয় খাদ্যাভ্যাস অনুসরণ করেন। বার্সার ক্যাম্পে অ্যালকোহল এবং শুয়োরের মাংসের মতো জিনিসগুলো মেনু থেকে কঠোরভাবে বন্ধ রেখেছেন দেম্বেলে। তার পছন্দের খাবার মুরগির মাংস, তবে সেটিও কুরআনের ব্যাখ্যা অনুযায়ী সঠিক উপায়ে জবাই ও রান্না করে তার পরই মুখে নেন। তার সঙ্গে থাকা তার পরিবার, বাবা-মা এবং ভাইও এই নিয়মের কঠোর অনুসারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা