× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিদের 'চিয়ারলিডার' আনুশকা শর্মা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ০০:০৬ এএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ০০:০৮ এএম

  কোহলিদের 'চিয়ারলিডার' আনুশকা শর্মা!

বলিউড ব্যস্ততার পাশ কাটিয়ে প্রায়শই মাঠে হাজির হন আনুশকা শর্মা। স্বামী বিরাট কোহলিকে মাঠে বসে সমর্থন দেন। খারাপ সময়ে আরও বেশি শক্ত করে ধরেন হাত। নিন্দুকদের সমালোচনায় ঢাল হন কোহলির। সোমবার কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন আনুশকা। চিয়ারলিডার হয়ে পুরো ম্যাচে স্বামীকে উৎসাহ জুগিয়েছেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন : ভারতে যাচ্ছে স্কুল ক্রিকেট দল

এদিন নিরাশ করেননি কোহলিও। আইপিএল ক্যারিয়ারের ৪৬তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যদিও ম্যাচ হারায় শেষ পর্যন্ত সমালোচিত হতে হচ্ছে তাকে।

এদিন ৪৪ বলে ৬১ রান করেন কোহলি। তবে ৪২ থেকে ৫০-এ যেতে ১০ বল লাগান। এটাকেই ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন অনেকে, যা নিয়েই হচ্ছে সমালোচনা। তবে এদিন আনুশকাকে বেশ হাস্যোজ্জ্বল দেখিয়েছে।

একটি সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে ব্যাটিংয়ের পুরো সময়টাতে কোহলিকে সমর্থন দিয়েছেন তিনি। কদিন পরই নেটফ্লিক্সে হাজির হবেন আনুশকা। ভারতীয় কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসে প্রথমবারের মতো ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা