× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে ‘স্বার্থপর’ বলছেন সাইমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২১:০১ পিএম

কোহলিকে ‘স্বার্থপর’ বলছেন সাইমন

লড়াই জমিয়েও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে দেখতে হয়েছে হার। দুইশ ছাড়ানো লক্ষ্যে বোলারদের ব্যর্থতার দিনে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট জিতেছে শেষ বল এবং শেষ উইকেট জুটিতে। ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। কিন্তু তারপরও কথা শুনতে হয়েছে তাকে, স্বার্থপরও বলা হচ্ছে।

নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুলের দাবি, কোহলি নিজের জন্য খেলছেন। দলের কথা চিন্তা করলে আরও কিছুটা রান যোগ হত আরসিবি ইনিংসে। কিউই পেসারের মতে, ফিফটি করার জন্যই নাকি  মন্থর ব্যাটিং করেছেন বিরাট।

আরও পড়ুন : 

দ্রুত রান করতে থাকা কোহলির হঠাৎ থমকে যাওয়া নিয়ে প্রশ্নও তুলেছেন ডুল। ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন, ‘বিরাট নিজের মাইলফলকের কথা ভাবছে। আট রান করতে ১০ বল খেলে ফেলল! যে গতিতে শুরু করেছিল তার পর ৪২ থেকে ৫০ রানে পৌঁছতে ১০ বল।’

জায়ান্টদের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২১২ রান তোলে ব্যাঙ্গালুরু। সমালোচিত হওয়া বিরাট শেষ পর্যন্ত ৪৪ বলে করেন ৬১ রান। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি দলও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা