× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারের পর প্রতিপক্ষকে রিয়াল ফুটবলারের ঘুষি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৩:৫০ পিএম

হারের পর প্রতিপক্ষকে রিয়াল ফুটবলারের ঘুষি

লা লিগার দৌড় থেকে একরকম ছিটকেই গিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের কাছে হেরেছে ৩-২ গোলে। এই হারের পর দলটি আছে বার্সেলোনা থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়ার শঙ্কায়। তবে তা ছাপিয়ে এখন আলোচনায় আছেন দলটির মিডফিল্ডার ফেদে ভালভার্দে। ম্যাচ শেষে প্রতিপক্ষকে ঘুষি মেরেছেন তিনি!

ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে গতকাল রাতে রিয়াল এগিয়ে গিয়েছিল দুই বার। তবে দুই বারই লিড খুইয়ে বসেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। শেষটা হয়েছে হেরেই।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ভিয়ারিয়াল ডিফেন্ডার পাও তরেস বল জড়িয়ে বসেন নিজেদের জালে। এরপর স্যামুয়েল চুকওয়েজের গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল।

বিরতির পরই ভিনিসিয়াস জুনিয়রের গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। এরপর সময় যত গড়াচ্ছিল, রিয়ালের জয়টাও কাছে আসছিল তত। তবে সে পথটা ভিয়ারিয়াল আগলে দাঁড়ায় ৭০ মিনিটে। হোসে লুইস মোরালেসের গোলে ফেরায় সমতা। ১০ মিনিট পর চুকওয়েজের গোলে জয় নিশ্চিত হয় ভিয়ারিয়ালের।

তবে এই হার ছাপিয়ে এখন আলোচনায় ভালভার্দের কাণ্ড। ম্যাচ শেষে তিনি ভিয়ারিয়াল ফুটবলার অ্যালেক্স বায়েনার জন্য অপেক্ষা করছিলেন। গাড়ি পার্কিং অঞ্চলে তিনি তার মুখে ঘুষিও মেরেছেন।

কেন এই কাজ করেছেন, তার ব্যাখ্যায় ভালভার্দের কাছের মানুষেরা জানাচ্ছেন, বায়েনা ভালভার্দেকে বলেছিলেন, ‘এখন কাঁদো। তোমার ছেলে তো আর জন্ম নেবে না!’

গেল ফেব্রুয়ারিতে তার সঙ্গী মিনা বনিনো মিসক্যারেজের শিকার হন। ভালভার্দের কাছের মানুষেরা জানাচ্ছেন, সেটা নিয়েই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারকে খোঁচা দিয়েছিলেন বায়েনা। সে কারণেই তিনি ‘পরিবার সবার আগে প্রাধান্য পাবে, তাদের নিয়ে কোনো কিছুই সহ্য করব না আমি।’

যদিও বায়েনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এ কাজটা মোটেও করেননি তিনি। এই ঘুষি হজম করে তিনি পুলিশ ও ভিয়ারিয়াল কর্তার শরণাপন্ন হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা