প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২১:০১ পিএম
লড়াই জমিয়েও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে দেখতে হয়েছে হার। দুইশ ছাড়ানো লক্ষ্যে বোলারদের ব্যর্থতার দিনে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট জিতেছে শেষ বল এবং শেষ উইকেট জুটিতে। ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। কিন্তু তারপরও কথা শুনতে হয়েছে তাকে, স্বার্থপরও বলা হচ্ছে।
নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুলের দাবি, কোহলি নিজের জন্য খেলছেন। দলের কথা চিন্তা করলে আরও কিছুটা রান যোগ হত আরসিবি ইনিংসে। কিউই পেসারের মতে, ফিফটি করার জন্যই নাকি মন্থর ব্যাটিং করেছেন বিরাট।
আরও পড়ুন :
দ্রুত রান করতে থাকা কোহলির হঠাৎ থমকে যাওয়া নিয়ে প্রশ্নও তুলেছেন ডুল। ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন, ‘বিরাট নিজের মাইলফলকের কথা ভাবছে। আট রান করতে ১০ বল খেলে ফেলল! যে গতিতে শুরু করেছিল তার পর ৪২ থেকে ৫০ রানে পৌঁছতে ১০ বল।’
জায়ান্টদের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২১২ রান তোলে ব্যাঙ্গালুরু। সমালোচিত হওয়া বিরাট শেষ পর্যন্ত ৪৪ বলে করেন ৬১ রান। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি দলও।