× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২০:০৯ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২০:৩৪ পিএম

আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শেষ রাউন্ডে তাহসিন তাজওয়ারের সঙ্গে ড্র করে ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। একই পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ রানার-আপ হন।

গ্র্যান্ডমাস্টার জিয়া ও ফিদে মাস্টার জাভেদের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাই-ব্রেকিংয়ে গ্র্যান্ডমাস্টার জিয়া চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার জাবেদ রানার-আপ হন।

নবম রাউন্ডের খেলায় মঙ্গলবার (১১ এপ্রিল) গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে ও ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার পরাগের সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার জাভেদ আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম মহিলা ফিদে মাস্টার নোশিনকে, ফিদে মাস্টার আমিন মাসুমকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাকে, ফিদে মাস্টার সুব্রত মো. শরীয়তউল্লাহকে, ফিদে মাস্টার মাহফুজ মো. সাগরকে ও ক্যান্ডিডেট মাস্টার জামাল রুবেলকে পরাজিত করেন।

আরও পড়ুন : 

আগামীকাল বুধবার দুপুর ১২টায় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিজয়ীদের নগদ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা