× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির সঙ্গে আইপিএল খেলতে চান পাকিস্তানি ব্যাটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৯:১৩ পিএম

কোহলির সঙ্গে আইপিএল খেলতে চান পাকিস্তানি ব্যাটার

আইপিএলের প্রথম আসরের পর থেকেই ফ্র্যাঞ্জাইজি-ভিত্তিক টুর্নামেন্টটিতে নিষিদ্ধ পাকিস্তানের খেলোয়াড়। ঠিক কবে নাগাদ ভারতের বোর্ডের সবুজ বাতি জ্বলবে, তা-ও অনিশ্চিত। তবুও তরুণ ব্যাটার সাইম আইয়ুব স্বপ্ন দেখছেন, বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্জাইজির হয়ে একদিন খেলবেন। নিজের পছন্দের দলের নামও শুনিয়েছেন, ইচ্ছা প্রকাশ করেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলার।

পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাইম। পিএসএলে ১২ ম্যাচে ৩৪১ রান করে সুযোগ করে নেন পাকিস্তানের জাতীয় দলে। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও তিনি ছিলেন।

আরও পড়ুন : 

সাইম সম্প্রতি একটি পডকাস্টে বলেছেন, ‘আমি যদি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির সঙ্গে খেলতে পারতাম! আইপিএল নিয়মিতই দেখি। তাদের টিম জার্সিটা অনেক পছন্দের এবং বিরাট কোহলির খেলাও আমার ভালো লাগে।’

বিরাট কোহলি ভাইয়ের ইয়ংস্টার থেকে কিংবদন্তি হয়ে ওঠার জার্নিটা আমার প্রেরণা

করাচির তরুণ ক্রিকেটারের প্রেরণা কোহলি, ‘বিরাট কোহলি ভাইয়ের ইয়ংস্টার থেকে কিংবদন্তি হয়ে ওঠার জার্নিটা আমার প্রেরণা। তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।’

সাইম বলেন, ‘আমি বলতে পারব না ব্যাটিংয়ের দিক থেকে কোহলি আদর্শ কি না। কিন্তু আমি তার ক্রিকেটীয় এথিক্সের বড় ভক্ত। তার তরুণ ক্রিকেটার থেকে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাটা আমার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেটও তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা