× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টম রাউন্ড শেষেও এককভাবে শীর্ষে জিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ২০:২৯ পিএম

অষ্টম রাউন্ড শেষেও এককভাবে শীর্ষে জিয়া

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি) -এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’

সোমবার (১০ এপ্রিল) প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। আট রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাত পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন : 

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে তিনজন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

ছয় পয়েন্ট করে নিয়ে ৯ জন খেলোয়াড় মিলিতভাবে চতুর্থ স্থানে রয়েছেন। এরা হলেন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মো. মাসুম হোসন, জাবেদ আল আজাদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও রিয়াসাত-ই-নূর।

অষ্টম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মো. সাগরকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. আবু হানিফকে, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন আব্দুল মোমিনকে, জাবেদ আল আজাদ শেখ রাশেদুল হাসানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেট মাস্টার মো. জামাল উদ্দিনকে, মো. মাসুম হোসেন নূরুল ইসলামকে, রিয়াসাত-ই-নূর টুটুল ধরকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা সব্যসাচী মণ্ডলকে পরাজিত করেন।

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে ড্র করেন।

নবম বা রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার বেলা ২টা থেকে একই স্থানে শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা