× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও মেজাজ হারালেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৪:৫৯ পিএম

আবারও মেজাজ হারালেন রোনালদো

আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে বড়সড় ধাক্কাই খেয়েছে তার দল আল নাসর। সুযোগ মিসের মহড়ায় পয়েন্ট তালিকার নিচের দিকের দলটির সঙ্গে করেছে গোলশূন্য ড্র। তাতেই লিগে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে পিছিয়ে পড়েছে তিন পয়েন্টে।

পয়েন্ট খোয়ানো ম্যাচের শেষদিকে সময় নষ্ট করছে এমন ইঙ্গিত করে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান পর্তুগিজ মহাতারকা। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য করমর্দন না করেই মাঠ ছাড়েন ৩৮ বর্ষী ফুটবলার।

আরও পড়ুন: 

সৌদি প্রো লিগে প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নেয়ার সুযোগ ছিল রোনালদোর। সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

ম্যাচের শেষদিকে রোনালদো প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়ান। টিভি সম্প্রচারে দেখা যায় মুখে বিরক্তির ছাপ নিয়ে আল ফেইহার খেলোয়াড় আল জাকানকে বলছেন, ‘তুমি খেলতে চাও না?’ আল ফেইহার খেলোয়াড়রা সময় নষ্ট করছেন এমনটা ইঙ্গিত করেন রোনালদো। সেসময় প্রতিপক্ষের আল জাকানও রোনালদোর কথার জবাবে কিছু একটা বলেছিলেন।

টানা তিন ম্যাচে জোড়া গোল করে ব্যতিক্রমী হ্যাটট্রিক করে ছিলেন রোনালদো। ফেইহার বিপক্ষে হঠাৎ তার ছন্দপতন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা