× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসরের প্রথম হ্যাটট্রিক রশিদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২০:১৪ পিএম

আসরের প্রথম হ্যাটট্রিক রশিদের

আন্দ্রে রাসেল, সুনীল নারিন এরপর শার্দুল ঠাকুর—ইনিংসের ১৬ তম ওভারে এসে দুর্দান্ত হ্যাটট্রিক করে কলকাতাকে ধসিয়ে দিয়েছেন রশিদ খান। হার্দিক পান্ডিয়ার অনুপস্তিতে আজ প্রথমবার গুজরাট টাইটান্সের নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। এবারের আইপিএলে এখন পর্যন্ত এটাই প্রথম হ্যাটট্রিক।

নিজের চতুর্থ ওভারে এসে রশিদ দিয়েছেন দুই রান। হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পথে প্রথম বলেই ফিরিয়েছেন আন্দ্রে রাসেলকে। এরপর বাউন্ডারি লাইনে সুনীল নারিনকে ক্যাচ বানান। হ্যাটট্রিক বলে শার্দুল ঠাকুরকে বোকা বানিয়ে দুহাত ছড়ানো উদযাপনে মাতেন রশিদ। অবশ্য ডিআরএসও নিয়েও শেষ রক্ষা হয়নি শার্দুলের।

আরও পড়ুন: 

অধিনায়কত্ব মনে রাখার মত হ্যাটট্রিক গড়লেও ম্যাচটি জিততে পারেনি রশিদ খানের দল। শেষ ৬ বলে ২৯ রানের সমীকরণ মিলিয়ে টানা দুই জয় তুলেছে কলকাতা নাইট রাইডার্স। বাস্তবিক অর্থে যা প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিই করে দেখিয়েছেন রিঙ্কু সিং।

ইনিংসের ২০ তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে সেরেছেন রিঙ্কু। তার শেষ ৫ বলে ৫ ছক্কায় নাটকীয়ভাবে ৩ উইকেটে ম্যাচ জিতে কলকাতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা