× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৬:১৯ পিএম

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্জেন্টিনা

দুই দলেরই নিশ্চিত দ্বিতীয় পর্বের জায়গা। আর্জেন্টিনা যুবাদের যেখানে গ্রুপ টেবিলের শীর্ষ ধরে রাখার লড়াই, সেখানে প্যারাগুয়ের ছিল শীর্ষে ওঠার হাতছানি। রঙ চড়ানো রোমাঞ্চকর অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে জিতল না কোনো দলই। শেষ মুহূর্তের গোলে হারের তিক্ত স্বাদ থেকে রক্ষা পেয়েছেন মেসিদের উত্তরসূরিরা।

রবিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৬টায় ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে নেমেছিল দুদল। খেলার প্রথমার্ধে আক্সেল বালুবয়েনা ওতাজুর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আর্জেন্টিনাকে সমতায় ফেরান কেভিন টমাস ওতিয়েরেজ। পয়েন্ট ভাগাভাগি হয় ১-১ গোলের ড্রয়ে।

বল দখল, গোলে শট ও আক্রমণের আধিপত্য দেখানো আর্জেন্টিনা যুবারা একসময় হেরেই যাচ্ছিলেন। ৫৯ শতাংশ বল দখলে রেখে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভবিষৎ তারকারা ৩০ বার গোলে শট নেন। লক্ষ্যে থাকে ৯বার। প্রতিপক্ষ প্যারাগুয়ের যুবারা সাতটি শটের মাত্র দুটি রাখতে পারেন গোলমুখে।

আরও পড়ুন: 

আধিপত্য দেখানোয় পিছিয়ে থাকলেও প্রথমার্ধের গোলে জয়ের পথেই ছিল প্যারাগুয়ে। খেলার ৩৪ মিনিটে ভিভিরোস পোর্টিলোর পাস ধরে দারুণ দক্ষতায় দলকে এগিয়ে দেন ওতাজু। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ বাঁশি বেজে ওঠার মিনিট তিনেক আগে গোল শোধ করে আর্জেন্টাইনরা। ৮৭ মিনিটে রুবের্তোর পাস ধরে দলকে হার এড়ানো গোল করেন মাঝমাঠের গুতিয়েরেজ।

প্যারাগুয়ের বিপক্ষে জিততে না পারলেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে প্যারাগুয়ের পয়েন্ট ৮। ১৪ তারিখ শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে নামবে আর্জেন্টিনার যুবারা। পরের পর্ব শুরুর আগে ২০ এপ্রিল ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসিদের উত্তরসূরিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা