× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উর্বশীর প্রশ্নে চুপ নাসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:৪২ পিএম

উর্বশীর প্রশ্নে চুপ নাসিম

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও পাকিস্তানি পেসার নাসিম শাহর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই। সেই গুঞ্জনে এবার নতুন করে হাওয়া দিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন।

আরও পড়ুন : অভিজ্ঞতা অমূল্য, বার্সায় কখনও না

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল নাসিম শাহর একটি এডিটেড ভিডিও। যেখানে নাসিমকে বলতে শোনা গেছে, কনে রাজি বা প্রস্তুত থাকলে তিনি বিয়ে করতে রাজি আছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ায় পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানায়, একটি ভিডিওর দুটো আলাদা প্রশ্নের উত্তর জোড়া লাগিয়ে ওই ভিডিওটি তৈরি করা হয়েছে। মূল ভিডিওতে উর্বশীকে নিয়ে সঞ্চালকের প্রশ্নে কোনো উত্তর দেননি নাসিম।

বলেছেন, কিছু বললেই আপনারা ভাইরাল করবেন। নাসিমকে পরে প্রশ্ন করা হয়েছিল- শাদাব খান, শাহিন আফ্রিদি কিংবা হারিস রউফের মতো তিনিও শিগগিরই বিয়ে করবেন কি না? উত্তরে নাসিম বলেছেন, কনে প্রস্তুত থাকলে বিয়ে করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা