× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভারতকে বিশ্বকাপ জেতাবেন সূর্যকুমার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২৩:১৭ পিএম

‘ভারতকে বিশ্বকাপ জেতাবেন সূর্যকুমার’

ব্যাটে রান নেই, হারিয়ে গেছে ছক্কা-চারের ফুলঝুরিও। টি-টোয়েন্টি ক্রিকেটে ‘দ্য স্কাই’ খ্যাত সূর্যকুমার যাদব ধুঁকছেন ৫০ ওভারের ক্রিকেটে। প্রশ্নও উঠছে, শ্রীহীন পারফর্ম করেও ভারত দলে কীভাবে যাদব। সেই সূত্র ধরেই বিশ্বকাপের দলে অনিশ্চয়তা! তবে সূর্যর ক্ষেত্রে একেবারে উল্টো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, তাকে আরও সুযোগ দেওয়া উচিত, সে বিশ্বকাপ জেতানোর মতো খেলোয়াড়।

আরও পড়ুন : মালিকানা দিয়ে হলেও মেসিকে চায় মিয়ামি

বড়সড় খুঁটিই পেয়েছেন সূর্য। ক্রিকেটের ২০ ওভারের সংস্করণে যেভাবে দাপটের সঙ্গে খেলেন তিনি, বড় পরিসরে এসে অবশ্য তেমন মেলে ধরতে পারেননি। তবুও ব্যর্থ সূর্যকে নিয়ে বাজি ধরছেন পন্টিং।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলছেন, ‘বিশ্বের সবাই জানে সাদা বলের ক্রিকেটে সূর্য কী করতে পারে। আমার মনে হয়, ভারতের উচিত তাকে সুযোগ দিয়ে যাওয়া। কারণ, সে ওই ধরনের ক্রিকেটার যে কি না বিশ্বকাপ জেতাতে পারে।’

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। যেখানে সূর্যকুমারের জায়গা পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সূর্যকে রাখার পক্ষে বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্বদেশি সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তুলনা করে পন্টিং বলেন, ‘সে কিছুটা অধারাবাহিক হতে পারে, কিন্তু সে এমন মানের ক্রিকেটার যে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জেতাতে পারে। অস্ট্রেলিয়ার হয়ে প্রয়াত গ্রেট অ্যান্ড্রু সাইমন্ডস যা করেছে, অনেকটা ওইরকম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা