× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:১৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:২২ পিএম

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড

চেলসির জার্সিতে এক সময় খেলোয়াড় হিসেবে জিতেছেন প্রায় সবকিছু। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ঝুলিতে আছে একটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি প্রিমিয়ার লিগসহ ১৩টি শিরোপা। দলের হয়ে জালের দেখা পেয়েছেন ২১১ বার। ব্লুজদের বাজে সময়ে সেই ল্যাম্পার্ডে আশা রাখছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। প্রত্যাবর্তনে আস্থার প্রতিদান দিতে নিজেকে উজাড় করে দিতে বদ্ধপরিকর ল্যাম্পার্ড। শুনিয়েছেন, দিকহারা দলকে জয়ের কক্ষপথে ফেরানোর কথা।

আরও পড়ুন : আয়ে উয়েফার সেরা রিয়াল

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর ২০১৯ সালে ব্লুজদের কোচ হয়ে আসেন ল্যাম্পার্ড। তার অধীনে দল বাজে করায় ২০২১ সালের শুরুর দিকে চাকরিচ্যুত হয়েছিলেন। প্রথম দফায় প্রায় ১৯ মাস কাজ করেছিলেন ল্যাম্পার্ড। এবার আরও কঠিন সময়ে দায়িত্ব নিলেন ইংলিশম্যান। মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার নাম বৃহস্পতিবার জানায় দ্য ব্লুজ ক্লাব।

দ্বিতীয় দফায় ল্যাম্পার্ডের প্রথম পরীক্ষা রবিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। নিজেকে আত্মবিশ্বাসী শুনিয়ে চেলসির নতুন কোচ বলেছেন, ‘খুব সহজ সিদ্ধান্ত ছিল। এখানে খেলোয়াড় হিসেবে যে সময় কাটিয়েছি এবং কোচ হিসেবেও কাজ করায় এটা আমার ক্লাব। আমি খুব আনন্দিত এবং যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। দল, অনুশীলন মাঠ, স্টেডিয়াম ও ভক্তদের সম্পর্কে ভালো ধারণা আছে। তাদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।’

২০২২ সালের জানুয়ারিতে এভারটনের কোচ হন ল্যাম্পার্ড। গত জানুয়ারিতে সেখান থেকেও অব্যাহতি নেন। চেলসির টানা ব্যর্থতায় গত রবিবার গ্রাহাম পটারকে বরখাস্ত করে ক্লাবটি। পটারের স্থলাভিষিক্ত হলেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ল্যাম্পার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা