× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে ক্যারিয়ার শেষ সাকিবের!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৪৬ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৫৪ পিএম

আইপিএলে ক্যারিয়ার  শেষ সাকিবের!

আইপিএলের এবারের আসরে খেলবেন না সাকিব আল হাসান। তার মানে টানা দুই মৌসুম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ ক্রিকেট আসরে খেলতে পারছেন না এই ক্রিকেট মহাতারকা। তারওপর আইপিএলে সর্বশেষ এক মৌসুমে ১০-এর অধিক ম্যাচ খেলেছেন সাকিব ৫ বছর আগে। এ কারণে সাকিবের আইপিএল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে।

আরও পড়ুন : কেকেআর থেকে টাকা পাবেন না সাকিব

তার মানে আগামী মৌসুমে দল পেতে হলে মাঠের লড়াইয়ে ৩৬ বছর বয়সি সাকিবকে প্রমাণ করতে হবে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেটা করা কঠিন পরীক্ষাই সাকিবের জন্য। তার চেয়ে বড় কথা, পুরো মৌসুমের জন্য এনওসি পাওয়ার ঝক্কি-ঝামেলা তো থাকছেই।

ইমপ্যাক্ট প্লেয়ারের জায়গাটা মূলত ভারতীয় ক্রিকেটারের জন্যই বরাদ্দ হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশি ক্রিকেটারও নামানো যায়। তবে সেটা কম। বিদেশি ইমপ্যাক্ট খেলোয়াড় নামানোর ঝুঁকিটা নিলেও সেখানে ব্যাটারদের জন্য ত্রাস সৃষ্টি করা কোনো পেসার বা স্পিনাররাই বেশি জায়গা পান।

সাকিব যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, একই স্ট্রাইক রেটে ভারতের অনেক ব্যাটসম্যানই সেটা করতে পারেন। তার সঙ্গে সাকিবের বাঁহাতি স্পিন আবারও খুব ভয়ানক নয়। তার সঙ্গে আগামী মৌসুমে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও আইপিএলে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম।

ভবিষ্যতে আইপিএলে সাকিব খেলবেন কি না? সেটা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকে। সেটা অন্তত আগামী আসরের নিলাম পর্যন্ত। উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনা খুবই কম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা