প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২২:১৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২২:১৯ পিএম
নিলাম থেকে দল পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১ কোটি ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে কেকেআরে চুক্তিবদ্ধ হন টাইগার ক্যাপ্টেন। কিন্তু আইপিএলের পুরো মৌসুম খেলতে না পারায় সাকিবকে দল থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন : কষ্টার্জিত জয়ে আবাহনীর ঘাড়ে নিশ্বাস শেখ জামালের
সম্পর্ক ঠিক রাখতে আইপিএল থেকে সরে দাঁড়ান সাকিব। এ কারণে কোনো টাকাই পাবেন না এ সুপারস্টার। আইপিএলের নিয়মই বলছে এটা। টুর্নামেন্ট থেকে কোনো ক্রিকেটার সরে দাঁড়ালে তাকে কোনো টাকাই দিতে হবে না ফ্র্যাঞ্চাইজিটির। কোনো ক্রিকেটার মাঠে নামলে ফ্র্যাঞ্চাইজি তাকে টাকা দিতে বাধ্য। যদি টুর্নামেন্ট চলাকালে কোনো ক্রিকেটার চোট পান, তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির। আর চোটের জন্য সেই ক্রিকেটার যদি আর খেলতে না পারেন, তাহলে ওই ক্রিকেটারকে চুক্তির পুরো টাকা দিতে হবে। এ জন্য কেন উইলিয়ামসন গুজরাট থেকে পুরো অর্থ পেলেও সাকিব পাবেন না কিছুই।
যদি কোনো ক্রিকেটার টুর্নামেন্ট চলাকালে জাতীয় দলে খেলতে চলে যান, তাহলে যে কয়টা ম্যাচ খেলবেন বা যে কয় ম্যাচে দলের সঙ্গে থাকবেন ওই ক্রিকেটার ওই কয় ম্যাচের টাকা পাবেন। কোনো ক্রিকেটার কোনো ম্যাচ না খেলে দলের সঙ্গে থাকলে পুরো অর্থ পাবেন।