× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কষ্টার্জিত জয়ে আবাহনীর ঘাড়ে নিশ্বাস শেখ জামালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২১:৪০ পিএম

কষ্টার্জিত জয়ে আবাহনীর ঘাড়ে নিশ্বাস শেখ জামালের

লক্ষ্যটা সহজই ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ জিততে ৫০ ওভারে প্রয়োজন ২০০ রান। তাই করতে গিয়েই সাভারে বেসামাল অবস্থা ধানমন্ডির ক্লাবটির। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে শেখ জামালই। ৮১ বল ও ২ উইকেট হাতে রেখে জয় পেয়েছে নুরুল হাসানের দল। এ জয়ে যথারীতি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনীর ঘাড়ে নিশ্বাস ফেলছে শেখ জামাল।

এদিন টসে জিতে রূপগঞ্জ টাইগার্সকে আগে ব্যাট করতে পাঠায় শেখ জামাল। দলীয় ২৪ রানে ওপেনার ইমতিয়াজ হোসেন ফিরলেও সালমানের সঙ্গে জুটি গড়েন ইমরান। তিনি ৩৫ রানে ফেরার পর দ্রুত উইকেট হারাতে থাকে রূপগঞ্জ টাইগার্স। পরে সাঞ্জামুল এসে সঙ্গ দেন সালমানকে। ৪৫ রানে সালমানের বিদায়ের পর দ্রুতই ফিরতে থাকে বাকি ব্যাটাররা। সাঞ্জামুলের ব্যাট থেকে আসে ৪৪ রান। বাকিরা খুব একটা প্রতিরোধ গড়তে না পারলে ৪৬.৩ ওভারে ১৯৯ রানে থামে রূপগঞ্জের ইনিংস। শেখ জামালের হয়ে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পারভেজ রসুল।

আরও পড়ুন: আফিফ নৈপুণ্যে শেষ ওভারে জয় আবাহনীর

জবাব দিতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। পরে সেই চাপ কাটে তইবুর রহমান ও সাইফ হাসানের দৃঢ়তায়। ৩১ রানে তইয়বের বিদায়ের পর সাইফ ফেরেন ৩৯ রানে। তাওহিদ হৃদয়কে সঙ্গী করে দলকে জয়ের পথে রাখেন নুরুল। হৃদয় ৪৩ রানে ফেরার পর অধিনায়ক নুরুল ফেরেন ৪৯ রানে। এরপর বাকিরাও দ্রুত ফিরতে থাকেন। শঙ্কা ঝেঁকে বসে হারের। তবে সেই শঙ্কা দূরে ঠেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মৃত্যুঞ্জয়।

সংক্ষিপ্ত স্কোর: 

রূপগঞ্জ টাইগার্স: ১৯৯,   ৪৬.৩ ওভার। ( সালমান ৪৫, সাঞ্জামুল ৪৪; পারভেজ রসুল ৩৫/৪, মৃত্যুঞ্জয় ৩৩/৩)

শেখ জামাল: ২০০/৮, ৩৬.৩ ওভার। ( সাইফ ৩৯, তাওহিদ ৪৩, নুরুল ৪৯; নাসুম ৫৯/২) 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা