প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১৮:২১ পিএম
আইপিএলের (২০২৩-২০২৭) পাঁচ মৌসুমের সম্প্রচার স্বত্ব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিক্রি করেছে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপিতে। উপমহাদেশের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে কিনেছে ডিসনি স্টার। তবে টেলিভিশন স্বত্বের চেয়ে ডিজিটাল স্বত্বের দাম উঠেছে আরও বেশি। ২৩ হাজার ৭৫৮ রুপিতে এই স্বত্বের মালিকানা পেয়েছে ভায়াকম ১৮। উপমহাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার টেলিভিশন ও ডিজিটাল স্বত্বও রয়েছে তাদের হাতে। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য ৪১৩ কোটি টাকায় স্বত্ব কিনেছে টাইমস ইন্টারনেট।
আরও পড়ুন - পারিবারিক কারণে আইপিএলে নেই সাকিব
সে হিসেবে প্রতি আসরে আয় হবে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা। আর আইপিএলে প্রতি ম্যাচের আয় ১১০ কোটি টাকা। টিভি স্বত্ব থেকে ৫৭ কোটি ৪০ লাখ, ডিজিটাল স্বত্ব থেকে ৫০ কোটি আর ওভারসিজ থেকে ২ কোটি ৬০ লাখ টাকা আয় হবে। এক ম্যাচে সর্বোচ্চ বৈধ্য ডেলিভারি হবে ২৪০টি। সে হিসাবে প্রতি বলে আয় হবে ৪৫ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকা।
গবেষণায় দেখা গেছে, ভারত সরকারের আয়ের কমপক্ষে ০.৮ শতাংশ আসে আইপিএল থেকে। শতাংশের হিসাবে অঙ্কটা ছোট মনে হলেও প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারতের জন্য পরিমাণটা বিশালই বটে।