× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে ‘ঝুমে জো পাঠান’ নাচ শেখালেন শাহরুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১৪:৫০ পিএম

কোহলিকে ‘ঝুমে জো পাঠান’ নাচ শেখালেন শাহরুখ

আইপিএলের ষোলতম আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে পেয়েছে বড় জয়। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে জয়ের সাক্ষী থেকেছেন বলিউড বাদশা ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। 

ইডেনে মেয়ে সুহানা খানকে নিয়ে উপস্থিত ছিলেন কিং খান। আরসিবির বিপক্ষে ৮১ রানের বড় জয়ের পর উৎসবে মাতেন ‘পাঠান’ সিনেমার নায়ক। প্রতিপক্ষের তারকা বিরাট কোহলিকে ঝুমে জো পাঠান গানের স্টেপ শেখাতে দেখা যায় শাহরুখকে। কোহলিকে নাচের পাঠ শেখানো সেই ভিডিও এখন ভাইরাল।

আরও পড়ুন: 

ভিডিওতে দেখা যায়, বিরাট ও শাহরুখ কিছুক্ষণ কথা বলেন। তারপরই শাহরুখের কাছে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ করার আবদার জানান। কোরিওগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হন এসআরকে। কোহলিকে পাঠান গানের স্টেপ শেখান। শাহরুখ খান ও বিরাট কোহলির যুগলবন্দি দেখে মেতে ওঠে দর্শকরা।

শাহরুখের আনন্দ ভাগাভাগি শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। কেকেআরের ড্রেসিংরুমেও তাকে উল্লাস করতে দেখা গেছে। মাঠে কোহলিকে নাচ শেখানোর পর ড্রেসিংরুমে গিয়ে গানও গেয়েছেন কিং খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা