× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে হারিয়ে ‘ফিনালিসিমা’ ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১২:০১ পিএম

ব্রাজিলকে হারিয়ে ‘ফিনালিসিমা’ ইংল্যান্ডের

ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে এই প্রথমবার আয়োজিত হয়েছে মেয়েদের ফিনালিসিমা। ওয়েম্বলিতে গতকাল লাতিনদের সেরা ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ইউরোপ সেরা ইংল্যান্ড।

ফিনালিসিমায় ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন এলা টুনি। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে সেলেসাওদের সমতায় ফেরান আন্দ্রেসা আলভেজ। শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে হয় শিরোপার সমাধান। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল ইংলিশ মেয়েরা।

আরও পড়ুন: 

লাতিন আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকায় স্বাগতিক কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। অন্যদিকে, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হারিয়ে ট্রফি জিতে নেয় ইংলিশ মেয়েরা। ওয়েম্বলিতে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ৮৩ হাজারের বেশি দর্শক মাঠে ছিলেন।

টানা ৩০ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড

বল দখলে এগিয়ে থাকা ইংলিশরা ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায়। দুর্দান্ত দক্ষতায় গোল করেন এলা টুনি। ব্রাজিল সমতায় ফেরে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে। যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ।

এরপর ট্রাইবেকারে দুই দলের প্রথম শটে বল জালে জড়ালেও দ্বিতীটি রুখে দেন দুই গোলরক্ষকই। তৃতীয়টি থেকে ইংল্যান্ড গোল করলেও ব্যর্থ হন সেলেসাওদের অধিনায়ক রাফায়েলে সুজা। চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের আনন্দে ভাসান কেলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা