× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আম্পায়ার কটনের কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ০০:১২ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ০০:১৫ এএম

 নারী আম্পায়ার কটনের কীর্তি

বুধবার ডানেডিনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন আম্পায়ার কিম কটন। প্রথমবারের মতো আইসিসির টেস্ট খেলুড়ে দুটি পূর্ণ সদস্য দেশের পুরুষ দলের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এ ম্যাচে প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে দেখা গিয়েছে একজন নারী আম্পায়ারকে।

আরও পড়ুন : রশিদ খানদের সেহরিতে অতিথি হার্দিক

এর আগে ৫৪টি নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ৪৫ বছর বয়সি কিউই। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে নারীদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা ছিল তার। সেই ধারাবাহিকতায় এবার সুযোগ মেলে পুরুষদের ম্যাচে আম্পায়ারিং করার।

অবশ্য ২০২০ সালে পুরুষদের ভারত-নিউজিল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা ছিল তার। তবে এবারই প্রথম অন ফিল্ড আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচে দেখা গেল তাকে। তবে নারী আম্পায়ার হিসেবে প্রথমবার পুরুষদের ম্যাচ পরিচালনা করেছিলেন অস্ট্রেলিয়ান ক্লেয়ার পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে ওমান ও নামিবিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা