× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রশিদ খানদের সেহরিতে অতিথি হার্দিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২৩:৫৯ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২২:৫৬ পিএম

রশিদ খানদের সেহরিতে অতিথি হার্দিক

সবার আগে ধর্মকে প্রাধান্য দিয়ে রোজা রেখেই মাঠে নামেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা। মধ্যরাত পর্যন্ত আইপিএলে মাঠ মাতিয়ে ভোররাতে সেহরি খান অনেক মুসলিম ক্রিকেটার। আফগান তারকা রশিদ খান তাদের মধ্যে একজন। তবে এবার তার সঙ্গে সেহরি খেতে দেখা গেছে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকেও। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন রশিদ। ধর্মীয় সম্প্রীতির এমন ছবিটি মুহূর্তেই ভক্ত-সমর্থকদের মন জিতে নিয়েছে।

আরও পড়ুন :  রোনালদোর দ্বিগুণ বেতনে সৌদিতে মেসি!

দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর বুধবার ইনস্টাগ্রামে সেহরির ছবি পোস্ট করে গুজরাটের স্পিনার লেখেন, ‘ক্যাপ্টেনের সঙ্গে সেহরি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ এ সময় রশিদের সঙ্গে সেহরি খেতে দেখা গেছে আরেক আফগান ক্রিকেটার নুর আহমেদকে। ছবিটিতে লাভ ইমোজি কমেন্ট করে সেই ছবির উত্তর দেন হার্দিক। ছবিটি নিয়ে একজন লিখেছেন, ‘এটাই ভারতের প্রকৃত সৌন্দর্য। রশিদদের সঙ্গে হার্দিকও সেহরি খাচ্ছেন দেখে কী ভালো লাগছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা