× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর দ্বিগুণ বেতনে সৌদিতে মেসি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২৩:০৯ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ০০:২৫ এএম

রোনালদোর দ্বিগুণ বেতনে সৌদিতে মেসি!

চলতি বছরের শুরুতেই চমক দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে সৌদির ক্লাব আল নাসরে নাম লেখান তিনি। এবার চমক দিতে পারেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। আসছে দলবদলে সৌদির ক্লাবে দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, মেসিকে পেতে রোনালদোর চেয়ে দ্বিগুণ অর্থাৎ রেকর্ড ৪০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ঢালতে প্রস্তুত আছে সৌদির ক্লাব আল হিলাল।

আরও পড়ুন : বিড়ম্বনায় জর্জিনা

পর্তুগিজ তারকা সৌদিতে নাম লেখানোর পর অনেকেই মেসি-রোনালদো দ্বৈরথের শেষ দেখে ফেলেছিল। সেই শঙ্কা শুরুতেই কাটায় সৌদি। রোনালদোকে রাজকীয় অভিষেক করাতে মেসিসহ পুরো পিএসজিকে আমন্ত্রণ জানায় দেশটি। অনেকের ধারণা প্রতিপক্ষ হিসেবে ওটাই মেসি-রোনালদোর শেষ ম্যাচ। তবে আবারও মেসি-রোনালদো দ্বৈরথের ব্যবস্থা করছে সৌদি। বল এখন মেসির পায়ে। তিনি চাইলেই কদিন পরপরই হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ। ইউরোপীয় ফুটবলের বাজারে জায়গা করে নিতে পারে সৌদিও।

টিওয়াইসি স্পোর্টসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলকে নতুন উচ্চতায় নিতে কাজ করছে সৌদি। সেই ধারাবাহিকতায় দেশটির প্রো লিগ টুর্নামেন্টকে দর্শক আগ্রহের কারণ বানাতে চায় তারা। যার জন্য রোনালদোর পর এবার মেসিকেও উচ্চ বেতনে সৌদিতে নেওয়ার পরিকল্পনা তাদের। শুধু নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দামেই নয়, মেসির জন্য প্রস্তাবিত মূল্য ফুটবল ইতিহাসের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

মেসিকে নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন দলবদলের আলোচিত সাংবাদিক ইতালিয়ান ফ্যাব্রিজিও রোমানো। টুইটবার্তায় মেসির জন্য নতুন এই প্রস্তাবের বিষয়টি জানিয়েছেন তিনি। সঙ্গে মেসির দলবদলের সঙ্গে জড়িত তিনটি বিষয়ের কথাও উল্লেখ করেন।

প্রথমত, ইউরোপে থেকে যাওয়াই মেসির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। দ্বিতীয়ত, মেসিকে পেতে বার্সেলোনা কথা শুরু করতে এফএফপির (আর্থিক সংগতি নীতি) অপেক্ষায় আছে। তৃতীয়ত, পিএসজির নতুন চুক্তির প্রস্তাব এখনও মেসি গ্রহণ করেননি। কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা